জাকির নায়েকের সম্ভাব্য ঢাকা সফর প্রসঙ্গে মুখ খুললেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৯:২০ পিএম

ছবি: সংগৃহীত

ইসলামী চিন্তাবিদ ড. জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে অবস্থান পরিষ্কার করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানিয়েছেন, জাকির নায়েকের দেশে আগমন সংক্রান্ত সিদ্ধান্ত পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়, ধর্ম উপদেষ্টার নয়।

রোববার (২ নভেম্বর) সচিবালয়ে শূরায়ে নেজাম ও সাদপন্থিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ড. জাকির নায়েককে যারা বাংলাদেশে আনতে আগ্রহী, তাদের একটি প্রতিনিধিদল আমার সঙ্গে দেখা করেছে। আমি তাদের স্পষ্টভাবে বলেছি, এটি আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। এটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তারা অনুমতি দিলে ড. জাকির নায়েক দেশে আসতে পারবেন।”

তিনি আরও বলেন, “আমার সম্মতি বা অসম্মতির বিষয়টি এখানে প্রাসঙ্গিক নয়। কোনো বিদেশি মেহমান দেশে প্রবেশ করলে বিষয়টি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই পরিচালনা করে। তারা যদি পারমিট দেয়, তাহলে তিনি আসতে পারবেন। ধর্ম উপদেষ্টা হিসেবে এ বিষয়ে আমার কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই।”

ড. খালিদ হোসেন আরও জানান, “পররাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যেই বলেছেন, তিনি বিষয়টি সম্পর্কে অবহিত নন। সুতরাং জাকির নায়েকের আগমন নিয়ে এখনো কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970