রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে হাফিজ উদ্দিনের আগমন
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:৪৩ এএম
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে গেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার বেলা প্রায় সোয়া ১১টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করার পর সংবিধানের বিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও তিনি স্থায়ীভাবে বঙ্গভবনে বসবাস করবেন না। স্পিকার হিসেবে তার সরকারি বাসভবন থেকেই প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর ২৬ জুলাই তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ত্যাগ করেন।