৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি, তালিকা প্রকাশ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:৫১ পিএম
দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে একযোগে ৯৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুর, রংপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, সিলেট, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলার পুলিশ ইউনিটে বাস্তব প্রশিক্ষণের জন্য এসব কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পদায়নকৃত ৯৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের নামের পাশে উল্লেখিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন কার্যকর থাকবে। বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে শেষ হওয়ার পর তারা বদলিকৃত কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন।