আগস্টে সরকারি চাকরিজীবীদের জন্য টানা দুই দফায় ৮ দিনের ছুটির সুযোগ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:১৫ পিএম

ছবি: সংগৃহীত

আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিন করে দুই দফায় মোট আট দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হয়েছে। তবে এই সুবিধা পেতে মাঝখানে এক দিন নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিতে হবে।

আগস্টের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, প্রথম দফায় ৫ আগস্ট বুধবার ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ৬ আগস্ট বৃহস্পতিবার সরকারি অফিস খোলা থাকলেও ওই দিন এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ৭ ও ৮ আগস্টের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।

দ্বিতীয় দফায় ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে এই ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিনের ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ মিলবে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ছাড়াও অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি পালন করা হয়। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, ইন্টারনেট, হাসপাতাল এবং অন্যান্য জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবেন।

এদিকে ব্যাংক ও আদালতের ছুটির বিষয়ে পৃথকভাবে বাংলাদেশ ব্যাংক এবং সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970