ভিসা ছাড়াই ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা, দেখে নিন তালিকা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের শক্তি ও ভ্রমণ স্বাধীনতার মানদণ্ড হিসেবে পরিচিত লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স ২০২৬ সালের সর্বশেষ পাসপোর্ট সূচক প্রকাশ করেছে। এতে বাংলাদেশের অবস্থান ৯৬তম।

সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ৩৬টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাচ্ছেন। এসব গন্তব্যের মধ্যে কোথাও সম্পূর্ণ ভিসামুক্ত প্রবেশ, কোথাও অন-অ্যারাইভাল ভিসা এবং কিছু দেশে ই-ভিসার সুবিধা রয়েছে।

এশিয়ার দেশগুলো
ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, কম্বোডিয়া ও তিমুর-লেস্তে।

ক্যারিবীয় অঞ্চলের দেশ ও অঞ্চল
বাহামাস, বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাট, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো।

আফ্রিকার দেশগুলো
বুরুন্ডি, কেপ ভার্দে, কোমোরোস, জিবুতি, গিনি-বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিশেলস, সিয়েরা লিওন এবং গাম্বিয়া।

ওশেনিয়া অঞ্চলের দেশ ও অঞ্চল
কুক দ্বীপপুঞ্জ, ফিজি, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, নিউই, সামোয়া, টুভালু এবং ভানুয়াতু।

তবে ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের ভিসা নীতিমালায় কোনো পরিবর্তন এসেছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এজন্য সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট বা দূতাবাস থেকে সর্বশেষ তথ্য নিশ্চিত করে নেওয়া উচিত।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970