আজ বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৯:১৪ এএম

ছবি: সংগৃহীত

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ মঙ্গলবার প্রথমবারের মতো বঙ্গভবনে দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ১২টায় তিনি বঙ্গভবনে পৌঁছে রাষ্ট্রপতির দাফতরিক দায়িত্ব পালন শুরু করবেন। তবে দায়িত্ব পালন করলেও তিনি স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবীর খান।

গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য নির্বাচিত হলেও তিনি তিন বছর তিন মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করেন। একই দিন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব অর্পণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

দায়িত্ব গ্রহণের পর রোববার সকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি স্মারক বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এ সময় সশস্ত্র বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্মৃতিসৌধ থেকে ফিরে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970