কাউন্সিলর একরামুল হত্যা মামলায় সেনা হেফাজতে ব্রিগেডিয়ার মিফতাহ উদ্দিন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৮:২৫ এএম

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় অভিযুক্ত ব্রিগেডিয়ার মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিগেডিয়ার মিফতাহ উদ্দিন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে, একরামুল হক হত্যা ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় তৎকালীন র‌্যাব–৭ চট্টগ্রামের অধিনায়ক ব্রিগেডিয়ার মিফতাহ উদ্দিন আহমেদের নামও রয়েছে। সে সময় কক্সবাজার র‌্যাব–৭-এর আওতাধীন ছিল।

অভিযোগপত্র দাখিলের মাত্র একদিনের মাথায় ব্রিগেডিয়ার মিফতাহ উদ্দিনকে সেনা হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক নিহত হন। তিনি টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দীর্ঘ ১২ বছর দায়িত্ব পালন করেছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970