শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৭:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষাখাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাতে।

রোববার (২১ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গঠন এবং কারিগরি শিক্ষার প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য পাঠ্যক্রমে কারিগরি শিক্ষাকে আরও গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক সহযোগিতার যথেষ্ট সুযোগ রয়েছে।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, শিক্ষার উন্নয়নে বাংলাদেশ ও পাকিস্তান ইতোমধ্যে একসঙ্গে কাজ করছে। বিশেষ করে কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষার ক্ষেত্রে পাকিস্তানের অভিজ্ঞতা ও সহযোগিতা কাজে লাগানো যেতে পারে। তিনি পাকিস্তানের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের জন্য শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানান।

এ সময় তিনি শিক্ষাখাতের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

বৈঠক শেষে পাকিস্তানের হাইকমিশনার দেশের স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ফুটবল উপহার হিসেবে শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970