হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৭:৪৩ পিএম
জাতীয় সংসদে বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট হট্টগোলের মধ্যে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে উদ্দেশ করে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
রোববার সংসদের অধিবেশনে এক পর্যায়ে তিনি বলেন, “হান্নান মাসউদ, দয়া করে বসুন, এটা শাহবাগ নয়।”
এর আগে হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে সংসদে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় কয়েকজন সদস্যের মধ্যে বাকবিনিময় ও হট্টগোল দেখা দিলে ডেপুটি স্পিকার পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন।
একই অধিবেশনে সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়ানোর বিষয়ে কথা বলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
তিনি জানান, বিসিএস পরীক্ষার মৌখিক বা ভাইভা পরীক্ষাকে আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ভাইভার নম্বর কমানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নিয়োগ প্রক্রিয়ায় বিসিএস ভাইভার মোট নম্বর আগের মতোই ১০০ নমরই বহাল থাকবে বলে জানান তিনি।