নারীর সঙ্গে গোপন ভিডিও ফাঁস, বিআইডব্লিউটিএ পরিচালক বরখাস্ত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:০৩ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ.কে.এম. আরিফ উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার সংস্থাটির চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়।

দপ্তরিক আদেশে উল্লেখ করা হয়, এ.কে.এম. আরিফ উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীসংক্রান্ত বিতর্ক, দুর্নীতি এবং অসদাচরণের অভিযোগ তুলে বিভিন্ন ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে। এসব ঘটনায় সংস্থাটির সুনাম ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আদেশে বলা হয়েছে।

আরও বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর সংশ্লিষ্ট বিধান লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে তাকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

আদেশ অনুযায়ী, বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। পাশাপাশি তাকে সংস্থাটির প্রশাসন ও মানব সম্পদ বিভাগে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। উপস্থিতির ভিত্তিতেই তার ভাতা প্রদান করা হবে।

এদিকে প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বন্দর ও পরিবহন বিভাগের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। দপ্তরিক আদেশে জানানো হয়েছে, এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970