হযরত শাহজালালের পুণ্যভূমির নতুন ডিসি কে এই পিংকি সাহা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:২৯ পিএম

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল (র.)-এর পুণ্যভূমি হিসেবে পরিচিত সিলেটে প্রশাসনিক অঙ্গনে নতুন পরিবর্তন এসেছে। জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা পিংকি সাহা।

বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের তেত্রিশতম ব্যাচের এই কর্মকর্তা সদ্য সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের স্থলাভিষিক্ত হয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে মো. সারওয়ার আলমকে জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব দেওয়ার পর এ পরিবর্তন আসে।

নতুন স্থায়ী জেলা প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত জেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন পিংকি সাহা। দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি নিয়মিত প্রশাসনিক কার্যক্রম তদারকি শুরু করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পিংকি সাহা জানান, সোমবার বিকেল পাঁচটার দিকে তিনি বিদায়ী জেলা প্রশাসকের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। আপাতত নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে কাজ করবেন বলেও জানান তিনি।

এ সময় দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, সংশ্লিষ্ট সবার সহায়তা পেলে দায়িত্ব আরও সহজ ও কার্যকরভাবে পালন করা সম্ভব হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970