মালয়েশিয়ার আন্তরিক আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৭:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইলের উষ্ণ অভ্যর্থনা এবং আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ অনুভূতির কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, তিনি এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীর আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ আতিথেয়তায় গভীরভাবে মুগ্ধ হয়েছেন। তিনি মালয়েশিয়া সরকার ও দেশটির জনগণের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের আন্তরিক সহযোগিতা ও শুভেচ্ছা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

বার্তায় তিনি উল্লেখ করেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এসব বিষয়ে উভয় দেশের মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে বলেও জানান তিনি।

তারেক রহমান বলেন, তার পরিবারের রাজনৈতিক ঐতিহ্যের সঙ্গে মালয়েশিয়ার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ ছাড়া মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনে সুলতান ইস্কান্দারের সময়োপযোগী সহযোগিতা ও আন্তরিক আতিথেয়তার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

সবশেষে তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970