বিয়ের দুই মাসের মাথায় চিনা স্বামীর টাকা ও কাগজপত্র নিয়ে উধাও বাংলাদেশি স্ত্রী!

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশি নারীকে বিয়ে করা এক চীনা নাগরিকের অর্থ ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা চেয়েছেন ওই বিদেশি নাগরিক।

অভিযোগকারী চীনা নাগরিক আন হংওয়েই সোমবার রাতে ফুলবাড়ী থানায় গেলে পুলিশ তাকে জানায়, ঘটনার স্থান ঢাকার সাভার হওয়ায় সেখানকার থানায় অভিযোগ দায়ের করতে হবে।

আন হংওয়েইর দাবি, তার স্ত্রী মোর্শেদা খাতুন কৌশলে কয়েক লাখ টাকা সমমূল্যের মার্কিন মুদ্রা এবং তার ব্যক্তিগত গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে চলে গেছেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মোর্শেদা খাতুন ঢাকার একটি তৈরি পোশাক কারখানায় চাকরির সময় আন হংওয়েইর সঙ্গে পরিচিত হন। পরবর্তীতে গত ২০ এপ্রিল পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর চীনা স্বামীকে নিয়ে নিজ গ্রামে গেলে তাকে এক নজর দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দেয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগে উল্লেখিত ঘটনার স্থান সাভার হওয়ায় বিষয়টি সেখানে অবহিত করতে পরামর্শ দেওয়া হয়েছে। তিনি বলেন, ভাষাগত জটিলতার কারণে ভুক্তভোগীর বক্তব্য পুরোপুরি বোঝা সম্ভব না হলেও ইশারার মাধ্যমে তিনি অভিযোগের বিষয়টি তুলে ধরেছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970