মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:২১ পিএম

ছবি: সংগৃহীত

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি বহুপাক্ষিক সহযোগিতা, শিক্ষা খাতে সুযোগ সম্প্রসারণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান। একই সঙ্গে মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সরকারের বিশেষ অতিথি হিসেবে তার সফরের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বহুমাত্রিক সহযোগিতা সম্প্রসারণ, শিক্ষা খাতে নতুন সুযোগ সৃষ্টি এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এছাড়া দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970