রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে তা যাচাই-বাছাই করা হবে: আইনমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১০:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলে তা আইন অনুযায়ী যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে সেটি আইনগতভাবে পর্যালোচনা করা হবে। একই সঙ্গে এর আগে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর পেছনের উদ্দেশ্যও খতিয়ে দেখা হবে।

রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধানে থাকা দায়মুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইনে রাষ্ট্রপতির জন্য নির্দিষ্ট সুরক্ষার বিধান রয়েছে।

রাষ্ট্রপতি হওয়ার আগের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এসব বিষয়ও যথাসময়ে যাচাই-বাছাই করা হবে। অভিযোগগুলো কারা করেছে, কী উদ্দেশ্যে করেছে এবং সেগুলোর পেছনে সৎ নাকি অসৎ উদ্দেশ্য ছিল, সেটিও পর্যালোচনা করা হবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই প্রশ্ন এখন কেন করছেন, আগে করলে ভালো হতো।’

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970