কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআরের সাবেক ৩৫ সদস্য

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৯:০৩ এএম

কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআরের সাবেক ৩৫ সদস্য। ছবি: সংগৃহীত

বিডিআর (বর্তমান বিজিবি) বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে হওয়া মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক বিডিআরের ৩৫ সদস্য জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ধাপে ধাপে তাদের মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।

কারা সূত্র জানায়, মুক্তিপ্রাপ্তদের মধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে ১ জন, কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে ২ জন এবং পার্ট-২ থেকে ৩২ জন রয়েছেন। গত বৃহস্পতিবার আদালত মোট ৫৩ জনের জামিন মঞ্জুর করেন। তাদের জামিনের কাগজপত্র সোমবার দুপুরে কারাগারে পৌঁছালে যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় ৩৫ জনকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আল মামুন জানান, দুপুরে ১ জন সাবেক বিডিআর সদস্যের জামিনপত্র আসে। পর্যালোচনা শেষে তাকে সন্ধ্যায় মুক্তি দেওয়া হয়।

একইভাবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর সিনিয়র জেল সুপার আবু নূর মো. রেজা জানান, তাদের কারাগার থেকে ২ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

আর পার্ট-২-এর দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মো. আল মামুন বলেন, দুপুরে ৩২ জনের জামিনপত্র আসার পর যাচাই-বাছাই শেষে সবাইকে সন্ধ্যায় মুক্তি দেওয়া হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970