পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম

ছবি: সংগৃহীত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল চারটার দিকে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, কোনো রাজনৈতিক চাপের কারণে নয়, বরং সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি সামনে আসার পর বিকেল পাঁচটায় জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাষ্ট্রপতির পদত্যাগসংক্রান্ত বিষয়েই এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ইসলামী ব্যাংকের শীর্ষ পদে দায়িত্ব পালন শেষে তিনি রাষ্ট্রপতি পদে মনোনয়ন পান। ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970