বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না: ভূমিমন্ত্রী মিজানুর

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১১:১৩ পিএম

ছবি: সংগৃহীত

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বিএনপি কখনোই ক্ষমতার অপব্যবহারকে সমর্থন করে না এবং অন্ধ দলীয়করণেও বিশ্বাসী নয়। জনগণের কল্যাণে দায়িত্বশীলভাবে রাষ্ট্র পরিচালনাই দলের লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিন থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী বিনামূল্যে হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।

তিনি বলেন, রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল যাতে ভবিষ্যতে আরও বেশি অনুদান পায়, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। পাশাপাশি হাসপাতালটির কার্যক্রম আরও বৃহত্তর পরিসরে পরিচালনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী চেম্বারের সভাপতি হাসেন আলী।

হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানটির প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক অধ্যাপক মহাম্মদ হাবিবুর রহমান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970