রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন, স্পিকারের দায়িত্ব পেলেন কায়সার কামাল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:০৭ পিএম

ছবি: সংগৃহীত

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সংবিধান অনুযায়ী দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

একই সঙ্গে স্পিকারের দায়িত্ব পালনের জন্য ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে জাতীয় সংসদের শপথকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং সাংবিধানিক বিধান অনুসরণ করে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

তিনি আরও জানান, স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের সময়ই প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্য শপথ নেওয়ার বিধান রয়েছে। একইভাবে ডেপুটি স্পিকারও স্পিকারের দায়িত্ব পালনের জন্য পূর্বেই শপথ গ্রহণ করে থাকেন।

সংবাদ সম্মেলনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদার এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970