গণভোট অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০১:০৩ এএম
উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর ‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়।
এর আগে সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিমালাকে অধ্যাদেশ আকারে অনুমোদন দেওয়া হয়।
গত ২০ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকেও গণভোট আইন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকৃত সংস্কার প্রস্তাবগুলোতে জনগণের মতামত জানতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে কারণে গণভোট আয়োজনের জন্য আইন প্রণয়ন জরুরি হয়ে পড়ে। তখনই জানানো হয়েছিল, কয়েক কার্যদিবসের মধ্যেই এটি অধ্যাদেশ আকারে চূড়ান্ত করা হবে—যা শেষ পর্যন্ত জারি হলো।