খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১১:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শনিবার (২৯ নভেম্বর) পাঠানো চিঠিতে তিনি জানান, খালেদা জিয়ার সাম্প্রতিক অসুস্থতার খবর শুনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন হয়েছেন। পাকিস্তানের জনগণ, সরকার ও ব্যক্তিগত পক্ষ থেকে তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জানান শাহবাজ শরিফ।

তিনি লেখেন, “বাংলাদেশের উন্নয়নে আপনার অসাধারণ অবদান সর্বত্র স্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের দৃঢ় ভ্রাতৃসুলভ সম্পর্ক এগিয়ে নিতে আপনার ভূমিকা আমরা গভীরভাবে মূল্যায়ন করি।”

চিঠিতে আরও উল্লেখ করেন, “আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করি—আপনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন, যাতে আপনার দল ও দেশের জন্য শক্তি ও পথনির্দেশনার উৎস হিসেবে কাজ চালিয়ে যেতে পারেন।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970