আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার দেশের আরও ৭৭টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় একাধিক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব দেয়। আটটি বিভাগে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়।

বিভাগভিত্তিক নিয়োগের মধ্যে রয়েছে- ঢাকা বিভাগে ১৮, বরিশালে ৪, চট্টগ্রামে ৭, খুলনায় ১২, রংপুরে ১১, রাজশাহীতে ১৪, সিলেটে ৮ এবং ময়মনসিংহে ৩টি উপজেলা।

এর আগে ২৬ নভেম্বর সরকারের পক্ষ থেকে ১৬৬ উপজেলায় ইউএনও বদল করা হয়। নতুন নিয়োগসহ মোট ২৪৩ উপজেলায় ইউএনও পরিবর্তন সম্পন্ন হলো।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নবনিযুক্ত ইউএনওরা নিজেদের কর্মক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ধারা ১৪৪ প্রয়োগের ক্ষমতা পাবেন।

নির্ধারিত নির্দেশনায় বলা হয়েছে, সব কর্মকর্তা ৪ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। কেউ নির্ধারিত সময়ের মধ্যে যোগ দিতে ব্যর্থ হলে সেদিন বিকেল থেকেই তাঁকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে। কর্মস্থলের ঠিকানায় যদি পরিবর্তন হয়ে থাকে, তবে সংশ্লিষ্ট দপ্তরের নাম উল্লেখ করে যোগদানপত্র জমা দিতে হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970