মায়ের মরদেহের পাশে কোরআন তেলাওয়াত করলেন তারেক রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ পিএম

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশানে তার বড় ছেলে তারেক রহমানের বাসভবনে নেওয়া হলে সেখানে শোকের আবহ নেমে আসে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় পতাকায় মোড়ানো অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ বের করা হয়।

সকাল সোয়া ৯টার দিকে মরদেহবাহী গাড়ি গুলশানে পৌঁছায়। এ সময় পরিবারের সদস্য, স্বজন ও বিএনপির নেতাকর্মীরা শেষবারের মতো শ্রদ্ধা জানাতে বাসভবনে জড়ো হন।

মায়ের মরদেহের পাশে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করতে দেখা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। তার সঙ্গে ছিলেন কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। শোকাহত নেতাকর্মীরাও এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

পুরো পরিবেশজুড়ে ছিল নীরবতা ও গভীর শোক। প্রিয় নেত্রীর শেষ বিদায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত সবাই।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970