জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ খোলা হবে: তারেক রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সমস্যা চিহ্নিত করে তা সমাধান করা হবে।

রোববার দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

তারেক রহমান বলেন, “১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যেমন দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন, ২০২৪ সালে জুলাইযোদ্ধারাও সেই ভূমিকায় অবদান রেখেছেন। আমরা বিএনপি সরকারে এলে তাদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আলাদা একটি বিভাগ গঠন করব।”

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও অংশ নেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970