সারজিস আলমকে শোকজ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৬:১৩ পিএম

ছবি: সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২৪ জানুয়ারি) পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর আমিরের জনসভাকে কেন্দ্র করে এলাকায় তোরণ, বিলবোর্ড ও ব্যানার স্থাপন করা হয়। এসব প্রচার সামগ্রী নির্বাচন আচরণবিধির পরিপন্থী হওয়ায় সারজিস আলমের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে।

নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে নির্বাচন বিধিমালা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970