ভোট গণনার সময় অনিয়ম করে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে: জামায়াত আমির

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভয়াবহ অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় রাজনৈতিক ঐক্যের প্রধান ও ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে জামায়াতের নির্বাহী কমিটির বৈঠক শেষে তিনি এ দাবি জানান।

জামায়াত আমির বলেন, ভোট সঠিকভাবে অনুষ্ঠিত হলেও গণনার সময় অনিয়ম করা হয়েছে এবং ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, “পঁচা রাজনীতির সংস্কৃতির অবসান চাইলে তাতে সফল হয়নি। এর থেকে প্রতিকার চাই।” তিনি নির্বাচন কমিশনের কাছে স্পষ্ট পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী ঋণখেলাপিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই, তবুও তাদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যা আইন লঙ্ঘনের শামিল।

তিনি বলেন, “নির্বাচন শেষে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে অনিয়ম হয়েছে। দেশবাসী আমাদের ওপর আস্থা রাখুক, আমরা অধিকার আদায় করে ছাড়ব।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970