কারাগার থেকে মুক্তি পেলেন জামায়াতকর্মী বিবি সাওদা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদা (৩৭), যিনি সাওদা সুমি নামেও পরিচিত, তিনি জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোলার আদালত থেকে তিনি জামিন লাভ করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

তিনি তার বার্তায় সাওদা সুমির মুক্তির বিষয়টি জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এর আগে গত রোববার রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের একটি বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে। পরে দণ্ডবিধির ৫৪ ধারায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এক বিবৃতিতে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা করে মত প্রকাশের কারণে সাওদা সুমিকে গ্রেপ্তার করা হয়েছে, যা তিনি অন্যায়, অমানবিক এবং মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত অধিকার এবং ভিন্নমত দমনে গ্রেপ্তার গণতান্ত্রিক চেতনার পরিপন্থি। তার অভিযোগ, বর্তমান সরকার বিরোধী মত দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে, যা রাজনৈতিক পরিবেশকে অস্থির করে তুলছে।

তিনি অবিলম্বে সাওদা সুমির নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970