ক্ষমতায় গিয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় প্রধান হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ক্ষমতার স্বাদ পাওয়ার পর বিএনপি জনগণের কথা ভুলে গেছে। তিনি বলেন, শ্রমিকদের রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত নতুন সরকার মাত্র এক মাসের মধ্যেই নতুন বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং গণভোটের রায়কে উপেক্ষা করেছে।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশের ইতিহাসে বারবার শ্রমজীবী মানুষ তাদের জীবন ও রক্ত দিয়ে আন্দোলন-সংগ্রামকে এগিয়ে নিয়েছে। ১৯৪৭ সালের স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানেও শ্রমজীবী মানুষের অবদান সবচেয়ে বেশি।

তিনি আরও অভিযোগ করেন, সেই শ্রমজীবী মানুষের ত্যাগের ওপর ভর করেই বিএনপি ক্ষমতায় এলেও খুব অল্প সময়ের মধ্যেই জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপ দেওয়া এবং বিভিন্ন সংস্কার কার্যকর করার যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল, তা তারা রক্ষা করতে পারেনি।

শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনীতিতে প্রতিশ্রুতি ভঙ্গের ফল ভালো হবে না। শ্রমিকদের অধিকার আদায় এবং সংস্কার বাস্তবায়নে প্রয়োজনে আবারও গণআন্দোলন গড়ে তোলা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970