এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়ল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১০:৩২ এএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন প্রত্যাশীদের আবেদন সংগ্রহের সময় আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মধ্যরাতে দলের অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী।
পূর্বের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মনোনয়ন সংগ্রহের শেষ সময় ছিলো। এর আগে গত ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে দলটি।
এনসিপি জানায়, নতুন শিডিউল অনুযায়ী এনসিপির মনোনয়নের জন্য আবেদন করার সর্বশেষ তারিখ আগামী ২০ নভেম্বর।
যেভাবে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেবেন-
অনলাইনে আবেদন করতে হলে, যে কেউ ওয়েবসাইটে প্রবেশ করে ফর্ম পূরণ ও জমা দিতে পারবেন। আর সরাসরি আবেদনের ক্ষেত্রে– মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে দুইভাবে। ১. সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে (২য় তলা)। ২. এনসিপির মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে যোগাযোগ করে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে।