সীমান্তে ধাওয়া করে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:১২ পিএম

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ধাওয়া করে মুন্না নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনা ঘটেছে বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে।

আটক যুবক মুন্না আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের অটোচালক শাহআলম মিয়ার ছেলে। পরিবার জানিয়েছে, ভোরের দিকে সীমান্ত এলাকা থেকে তাকে বিএসএফ ধরে নিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আজ ভোরে আখাউড়া উপজেলার বাউতলা সীমান্ত দিয়ে তিন যুবক ভারতের ৩০০ গজের ভেতরে প্রবেশ করেছিল। এ সময় বিএসএফ ধাওয়া করে মুন্নাকে ধরে ফেলে। বাকি দুইজন পালিয়ে যায়।”

কর্নেল জিয়াউর জানান, তিন যুবক ভারত থেকে চোরাই পণ্য নিয়ে আসার উদ্দেশ্যে সীমান্তে প্রবেশ করেছিল। পরে বিএসএফ মুন্নাকে ত্রিপুরা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তিনি আরও জানান, মুন্নার বিরুদ্ধে আখাউড়া থানাসহ একাধিক মাদক মামলা রয়েছে এবং সার্বিক বিষয় নজরদারিতে রাখা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970