জামালপুরে মাদরাসা দারুল হাদীস আস-সালাফিয়্যাহ’র উদ্বোধন

মো. ইব্রাহিম খান (টিটু), জামালপুর জেলা প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পিএম

জামালপুরে মাদরাসা দারুল হাদীস আস-সালাফিয়্যাহ’র উদ্বোধন। ছবি: মনোযোগপ্রকাশ

জামালপুরে মাদরাসা দারুল হাদীস আস-সালাফিয়্যাহ–এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও মাদরাসা সংশ্লিষ্টদের উপস্থিতিতে এ উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে মাদরাসাটির শিক্ষা কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম এবং এ ধরনের প্রতিষ্ঠান নতুন প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধে গড়ে তুলতে সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাংধরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রশিদ ফটিক, আলহাজ্ব তৈয়ব আলী মাস্টার (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ডাংধরা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড সভাপতি), সাবেক ইউপি সদস্য হযরত আলী মেম্বার, মো. রাশেদ মোশারফসহ আরও অনেকে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও উদ্যোক্তা এবং প্রকৌশলী সোহানুর রহমান (সোহান সরকার)। তিনি মাদরাসার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনা দেন। পাশাপাশি তিনি মাদরাসার সার্বিক উন্নয়নে আর্থিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে সকলের পাশে থাকার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, মাদরাসা দারুল হাদীস আস-সালাফিয়্যাহ একটি সম্পূর্ণ অলাভজনক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে। ইতোমধ্যে এর অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমে ডিজিটাল পদ্ধতি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তারা আরও জানান, ভবিষ্যতে আধুনিক ও মানসম্মত দ্বীনি শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানটি শুধু জামালপুর নয়, আশপাশের জেলাগুলোর মধ্যেও একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে—এমন প্রত্যাশা তাদের।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970