শরীয়তপুরে বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবক নিহত

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১১:২৩ এএম

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে বোমা বিস্ফোরণে একটি বসতঘর ধ্বংস হয়ে যায়। এ ঘটনায় ওই ঘরে থাকা সোহান নামে এক যুবক নিহত হন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, ভোর ৪টার দিকে বিকট শব্দের সঙ্গে ঘরের দেয়াল ও চালা উড়ে যায়। ঘটনাস্থলে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এবং পুলিশ কড়া নজরদারি চালাচ্ছিল। বিস্ফোরণের সময় স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে লন্ডভন্ড ঘর ও যুবকের মরদেহ উদ্ধার করেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে এবং উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। ওসি জানান, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970