দিনাজপুরে গণঅধিকার পরিষদের ১৮ নেতাকর্মীর জামায়াতে যোগদান

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:১৩ পিএম

ছবি: সংগৃহীত

দিনাজপুরের কাহারোল উপজেলায় গণঅধিকার পরিষদের ১৮ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার রাতে উপজেলার ১ নম্বর ডাবোর ইউনিয়নের জয়নন্দ বাজারে অবস্থিত ইউনিয়ন জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের অন্তর্ভুক্ত করা হয়।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য প্রার্থী মতিউর রহমান। উপজেলা জামায়াতের আমির মাওলানা তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ রবিউল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা সহসভাপতি জাকিরুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হামিদুর রহমান, বীরগঞ্জ উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ও মিডিয়া বিভাগের সভাপতি আমিনুল ইসলামসহ বীরগঞ্জ ও কাহারোল উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি সেলিম রেজা বলেন, গণঅধিকার পরিষদ মানুষের প্রত্যাশা উপেক্ষা করে ধানের শীষের হাল ধরেছে, যা আমাদের জন্য বেদনাদায়ক। তিনি অভিযোগ করেন, নুর ও রাশেদ তৃণমূলের চাহিদা না বুঝে নিজেদের স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছেন, যা আমাদেরকে বিব্রত করেছে।

যারা জামায়াতে যোগদান করেছেন তারা হলেন— সেলিম রেজা (সহ-সভাপতি), মুরশেদ আলি (সাধারণ সম্পাদক, ডাবোর ইউপি), জয়দেব রায় (সভাপতি, ডাবোর ইউপি), মামুনুর রশিদ (ক্রীড়া বিষয়ক সম্পাদক), সোহেল রানা (প্রচার সম্পাদক), মনিরুল ইসলাম (সহ-সভাপতি), ফারুক হোসেন (ধর্ম বিষয়ক সম্পাদক) এবং ইউনিয়ন শাখার কার্যকরী সদস্য মো. নুর ইসলাম, মো. দেলোয়ার হোসেন, মো. ওসমান আলি, মো. আসাদুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, মো. জসীমউদ্দিন, মো. আলম মেম্বার, মো. শাহিন আলি ও মো. রহমত আলি।

অনুষ্ঠান শেষে নবাগতরা জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণ করেন। পরে ফুলেল শুভেচ্ছা ও মাল্যদানের মাধ্যমে জেলা ও উপজেলা জামায়াতের নেতাকর্মীরা তাদের বরণ করে নেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970