ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা হাঁস প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতীক সংগ্রহ করেন।

একই দিন দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের মোট ৪৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, তিনি তার ভোটার ও কর্মী-সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। ভোটারদের ভালোবাসাতেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন উল্লেখ করে বলেন, ছোট ছোট শিশুরা তাকে দেখলেই ‘আমাদের হাঁস মার্কা’ বলে চিৎকার করে। তাই হাঁস প্রতীক শুধু তার নয়, এটি ভোটারদের প্রতীক বলেও মন্তব্য করেন তিনি।

নিজের পালিত হাঁস চুরির প্রসঙ্গ তুলে তিনি বলেন, একসময় তিনি হাঁস পালন করতেন এবং হাঁস চুরি হওয়ার ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিয়েছিলেন। কেউ যদি তার প্রতীক নিয়ে কোনো ধরনের অনিয়ম করার চেষ্টা করে, তাহলে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দেন।

নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাধারণ মানুষের প্রার্থী উল্লেখ করে তিনি আরও বলেন, ভোটাররা যদি তাকে নির্বাচিত করেন, তাহলে তাদের মতামত অনুযায়ীই এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে মোট ১৩ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এতে চূড়ান্তভাবে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। দলীয় প্রার্থীরা নিজ নিজ দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা পছন্দ অনুযায়ী প্রতীক পেয়েছেন।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি তার দলীয় প্রতীক ‘মাথাল’ বরাদ্দ পেয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970