কিশোরগঞ্জে বিএনপি প্রার্থীর জনসভায় চেয়ারযুদ্ধ, আহত অন্তত ২০

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের নির্বাচনি জনসভায় চেয়ারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইপক্ষ মিলিয়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

ঘটনা ঘটে শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে। অসুস্থতার কারণে ফজলুর রহমান সভায় উপস্থিত ছিলেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি প্রার্থী ফজলুর রহমানের সমর্থনে নির্বাচনি জনসভা চলছিল। তখন কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে পৌঁছায়। আসন গ্রহণ নিয়ে কথা কাটাকাটি শুরু হলে পরিস্থিতি দ্রুত হাতাহাতি এবং চেয়ার ছোড়াছুড়িতে রূপ নেয়।

সংঘর্ষে আহত যুবদল নেতা মাহবুব আলম কিসমত জানান, তিনিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়া দাবি করেছেন, তাদের পক্ষ থেকেও ৮-১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযোগ পেলে তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970