বিয়ের সাজে ভোটকেন্দ্রে হাজির বর, বললেন ‘আগে ভোট পরে বিয়ে’

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম

নিজের বিয়ের দিনেও ভোটাধিকার প্রয়োগকে অগ্রাধিকার দিলেন নীলফামারীর সৈয়দপুরের মো. সামিউল ইসলাম (৩২)। কনের বাড়িতে যাওয়ার আগে বরবেশেই হাজির হন ভোটকেন্দ্রে। ভোট দেওয়ার পরই তিনি রওনা দেন বিয়ের অনুষ্ঠানের উদ্দেশে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দেন তিনি। সামিউল ইসলাম সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা এবং মো. মনজুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, জীবনের বিশেষ দিনে এমন সিদ্ধান্ত নিয়ে সামিউল দায়িত্বশীল নাগরিক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তরুণ প্রজন্মের জন্য এটি একটি ইতিবাচক বার্তা বলেও মন্তব্য করেন তারা।

ভোট দেওয়ার পর সামিউল ইসলাম বলেন, “ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের দায়িত্বও। ব্যক্তিগত ব্যস্ততা বা আনন্দের দিন হলেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়া জরুরি। তাই আগে ভোট, পরে বিয়ে।”

কেন্দ্রে উপস্থিত ভোটার ও প্রতিবেশীরাও তার এ উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, এমন সচেতনতা অন্যদেরও ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে উৎসাহিত করবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970