ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৯ এএম

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ফেসবুকে ক্ষমা চেয়ে স্ট্যাটাস দেওয়ার পর এক বিএনপি নেতা আত্মহত্যা করেছেন। পারিবারিক হতাশা থেকেই এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পরিবার ও পুলিশ।

মৃত ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাধারণ সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এর আগে তিনি ফেসবুকে লিখেছিলেন, “যদি ভুলবশত কারো সঙ্গে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন।” ধারণা করা হচ্ছে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত বিষয় নিয়ে পরিবারের সঙ্গে তার টানাপড়েন চলছিল। এ নিয়ে সালিশি বৈঠকও হয়। কয়েকদিন ধরে তিনি অসংলগ্ন আচরণ করছিলেন বলেও জানান স্থানীয় নেতাকর্মীরা।

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার বলেন, ঘটনার রাতে ইউসুফ পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দেন। পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন।

হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মমিনুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970