গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই: মেজর হাফিজ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই। তিনি জানান, এই প্রক্রিয়াটি ঢাকার একটি বিশেষ ‘এলিট গোষ্ঠী’ সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিয়েছে।

সম্প্রতি ভোলার লালমোহন উপজেলার উত্তর বাজার এলাকার মদন মোহন মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ বলেন, প্রাথমিকভাবে বিএনপি গণভোটের বিষয়ে একমত ছিল না। তবে দলটির কাছে প্রতীয়মান হয়, গণভোটে রাজি না হলে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না, এমনকি নির্বাচনই নাও হতে পারে।

তিনি আরও বলেন, “এই বাস্তবতায় অনেকটা বাধ্য হয়েই বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে।” সংবিধান সংশোধনের প্রক্রিয়ার সমালোচনা করে তিনি মন্তব্য করেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজ কেবল জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে হওয়া উচিত।

মেজর হাফিজ উল্লেখ করেন, “আমাদের দেশ এখনো এ ধরনের গণভোট ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। যে পদ্ধতিতে গণভোটের প্রচার চালানো হয়েছে, তাতেও নানা বিভ্রান্তি রয়েছে।”

তার এই মন্তব্য গণভোট ইস্যুতে বিএনপির অবস্থানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970