সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে মমতাজ হোসেন লিপিকে দেখতে চান কুড়িগ্রামবাসী

নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮ এএম

ছবি: মনোযোগ প্রকাশ

কুড়িগ্রাম জেলার নারী নেত্রী মমতাজ হোসেন লিপিকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে চান জেলার স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের একটি বড় অংশ। তৃণমূল থেকে জাতীয় রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা, সাহসী নেতৃত্ব ও জনসম্পৃক্ততার কারণে তিনি ইতোমধ্যে কুড়িগ্রামের রাজনীতিতে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে কুড়িগ্রাম-৪ আসনে এমপি প্রার্থী হিসেবে ব্যাপক প্রচারণা চালান মমতাজ হোসেন লিপি। পরবর্তীতে দলের প্রতি আস্থা রেখে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন এবং দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নেমে গণসংযোগ ও মিছিল অব্যাহত রাখেন। কেন্দ্রীয় মহিলা দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নির্বাচনী সময় হাট-বাজারে সরাসরি জনসংযোগ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ প্রচারেও যুক্ত ছিলেন। পরবর্তীতে এ নিয়ে তার বিরুদ্ধে আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ তোলা হয়। 

চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ২৮ নম্বর কুড়িগ্রাম-৪ আসন একটি দুর্গম চরাঞ্চল অধ্যুষিত এলাকা। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে নারী নেতৃত্বের ঘাটতি থাকলেও মমতাজ হোসেন লিপি সেই শূন্যতা পূরণ করেছেন। ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন উপেক্ষা করে সভা-সমাবেশ, মিছিল ও সংগঠন গড়ে তোলার মাধ্যমে তিনি তৃণমূল বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন।

চার দশকের রাজনৈতিক ঐতিহ্যসমৃদ্ধ একটি পরিবারের সন্তান মমতাজ হোসেন লিপি। তার পিতা মরহুম আলহাজ্ব গোলাম হোসেন ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক ও পরবর্তীতে দুইবার ইউপি চেয়ারম্যান, দুইবার উপজেলা চেয়ারম্যান এবং দুইবার সংসদ সদস্য। পারিবারিক এই রাজনৈতিক ভিত্তি ও নিজস্ব জনপ্রিয়তা মিলিয়ে লিপির জন্য কুড়িগ্রাম-৪ আসনের রাজনৈতিক মাঠকে অত্যন্ত উর্বর বলে মনে করছেন স্থানীয়রা।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস (অনার্স) ও এমএসএস এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি রৌমারী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং জাতীয়তাবাদী মহিলা দল কুড়িগ্রাম জেলা শাখার ১ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের মতে, তৃণমূলের মানুষ এখন কেবল ভাত-কাপড় নয়—তারা চায় দায়িত্বশীল, সাহসী ও মানুষের পাশে থাকা নেতৃত্ব। দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করতে না পারার হতাশা কাটিয়ে এবার তারা পরিবর্তনের স্বপ্ন দেখছেন। সরেজমিন জরিপে দেখা গেছে, নারী নেতৃত্ব হিসেবে মমতাজ হোসেন লিপির প্রতি সাধারণ মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতা তুলনামূলক বেশি।

সব দিক বিবেচনায় কুড়িগ্রামবাসীর একটি বড় অংশ মনে করছেন, সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সংসদ সদস্য হিসেবে মমতাজ হোসেন লিপির মনোনয়ন পাওয়া উচিত। তাদের বিশ্বাস, তার অভিজ্ঞতা, ত্যাগ ও জনসম্পৃক্ত নেতৃত্ব কেবল কুড়িগ্রাম নয়-জাতীয় সংসদেও একটি শক্তিশালী নারী কণ্ঠ হিসেবে প্রতিফলিত হবে।

সবমিলিয়ে বলা যায়, সংরক্ষিত নারী আসনে মমতাজ হোসেন লিপিকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাওয়ার দাবি এখন কুড়িগ্রামজুড়ে আলোচনার কেন্দ্রে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970