কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত সর্দারসহ ১৪ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র জব্দ

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৬:৫২ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শাহ লালম দুলালসহ ১৪ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের গ্রেপ্তার করা হয় মঙ্গলবার রাতে দেবিদ্বার থানার ভিংলাবাড়ী এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে।

বুধবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার নাজির আহমদ খাঁন জানান, “একদল ডাকাত কোম্পানীগঞ্জ থেকে দেবিদ্বারের দিকে ডাকাতি করার পরিকল্পনা নিয়ে রওনা হয়েছিল। আমরা গোপন সংবাদ পেয়ে চেকপোস্ট বসাই। একটি কালো হাইচ মাইক্রোবাস চেকপোস্টে পৌঁছালে পুলিশ দেখে ডাকাতরা পালানোর চেষ্টা করলেও আমরা তাদের ধরে ফেলি।”

গ্রেপ্তারদের মধ্যে রয়েছে ডাকাতি মামলার ২৬ আসামি সর্দার শাহ লালম দুলাল, মো. মনির হোসেন, মামুন মিয়া, মাহবুব আলম, আলমগীর হোসেন, আল আমিন, কামাল হোসেন, মোশারফ শরীফ, মো. সুমন, মো. খোকন, মো. সোহেল, আবদুল আউয়াল ও নিহার বিশ্বাস।

পুলিশ জব্দ করেছে একাধিক দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম, যার মধ্যে রয়েছে:

একটি কালো হাইচ গাড়ি

দুটি কাটার প্লাস

দুটি কুড়াল, দুটি স্টিলের রেঞ্জ, দুটি ছেনি

একটি ডেগার, দুটি রামদা, একটি গামা, একটি স্টিলের চাপাতি

একটি বাটযুক্ত চেইন, একটি নীল ব্যাগ, দুটি প্লাস্টিকের বস্তা

১১টি মোবাইল ফোন

চার জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের আংটি, এক জোড়া রুপার নূপুর

নগদ ২০ হাজার টাকা

পুলিশ সুপার নাজির আহমদ জানান, “দীর্ঘদিন ধরে আমরা এ চক্রের তথ্য সংগ্রহ করছিলাম। তারা ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করত। গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। আইনি প্রক্রিয়ার পর তাদের আদালতে পাঠানো হয়েছে।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970