কুমিল্লায় চুরি করতে গিয়ে গ্রিলে আটকা পড়লেন চোর, ভিডিও ভাইরাল

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:০৩ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরীতে চুরি করতে গিয়ে লোহার গ্রিলে আটকে পড়া এক যুবকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার দুপুরে নগরীর ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটকে পড়া যুবকের নাম মো. মারজান হোসেন জিহাদ (২২)। তিনি সদর দক্ষিণ উপজেলার ইয়াছিন মার্কেট এলাকার আব্দুল বারেকের ছেলে। ভবনটির মালিক ইসলামপুর এলাকার মোহাম্মদ আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা আদালতের পূর্ব পাশে অবস্থিত একটি ভবনের নিচতলায় চুরির উদ্দেশ্যে গ্রিলের ফাঁক দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন জিহাদ। তবে বের হওয়ার সময় তাড়াহুড়ো করতে গিয়ে তিনি গ্রিলের মাঝখানে আটকে যান। এ সময় তার মাথা বাইরে থাকলেও শরীরের বাকি অংশ ভেতরে আটকে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গ্রিল থেকে বের হওয়ার জন্য মরিয়া চেষ্টা করছেন জিহাদ। এ সময় আশপাশে উৎসুক জনতার ভিড় জমে যায়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “স্যার, আমি বের হতে পারছি না। আমার একটি বাচ্চা আছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় আধা ঘণ্টা ঝুলে থাকার পর স্থানীয় লোকজন তাকে টেনে বের করেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, ঘটনার পর স্থানীয়রা তাকে মারধর করে ছেড়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে রাতে পুলিশের টহল চলাকালে ফৌজদারি মোড় এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তবে চুরি করতে গিয়ে গ্রিলে আটকে যাওয়ার বিষয়টি পুলিশ আগে জানত না। ভিডিও ভাইরাল হওয়ার পর ছবি দেখে নিশ্চিত হওয়া গেছে, আটক ব্যক্তি বর্তমানে কারাগারেই রয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970