নাটোরে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম

ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গা উপজেলার ছাতারভাগ ৯ নম্বর ওয়ার্ডে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির অফিসে হামলার অভিযোগ উঠেছে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, ব্রক্ষপুর ইউনিয়নের ওই ওয়ার্ডের কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রবেশ করে আসবাবপত্র ও চেয়ার ভাঙচুর চালায়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু-এর ছবি নিচে ফেলে দেওয়া হয়।

৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব বলেন, ‘আওয়ামী লীগের কয়েকজন নেতা আমাদের অফিসে হঠাৎ হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।’ অভিযোগের বিষয়ে যোগাযোগের চেষ্টা করলে অভিযুক্তদের নাম্বার বন্ধ পাওয়া গেছে।

নলডাঙ্গা থানার ওসি নূরে আলম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970