কলেজের টিন বিক্রির অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুর সরকারি কলেজে জরাজীর্ণ রান্নাঘরের টিন বিক্রির অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন ও সাধারণ সম্পাদক রাব্বি মিয়াকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

ঘটনার পেছনে কলেজ সূত্র জানায়, নতুন রান্নাঘর নির্মাণের কারণে পুরোনো রান্নাঘরের চালের টিন খুলে ফেলা হয়। পরে অভিযোগ ওঠে, টিন বিক্রি করা হয়েছে। হোস্টেল সুপার হাফিজুর রহমান প্রথমে দাবি করেন, নেতারা টাকা ছাড়াই মালামাল নিয়ে গেছেন। তবে পরে তিনি জানান, লিখিত আবেদন করার পর ১০ হাজার টাকায় টিন তাদের কাছে দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া নেতা অভিযোগ অস্বীকার করেছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহাম্মদ আলী বলেন, মালামাল নেওয়ার জন্য আবেদন করা হয়েছিল এবং হোস্টেল সুপার বিষয়টি দেখভালের জন্য দায়িত্ব পেয়েছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970