যশোরে সালিশে বিএনপির পাঁচ কর্মীকে পিটিয়ে আহত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১২:৩২ পিএম

ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে তুচ্ছ ঘটনায় সালিশে পাঁচ বিএনপিকর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে আহতদের একজন আশিকুর রহমান শার্শা থানায় অভিযোগ দায়ের করেন।


ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে, মোটরসাইকেলে তেল নেওয়ার সময় কন্যাদহ গ্রামের ইকবাল হোসেনের (২৫) সঙ্গে শ্যামলাগাছি গ্রামের আব্দুল মজিদের ছেলে পিন্টু রহমান (৩২) ও লাল্টু রহমান (২৮), ওলিয়ার রহমানের ছেলে তারেক রহমান (৪২) এবং হায়দার আলী (৩২) ইত্যাদির মধ্যে ভুল বোঝাবুঝি হয়। পরে কথাকাটাকাটির সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং পাঁচজনকে পিটিয়ে আহত করা হয়।
শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানিয়েছেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970