বিয়ের আগের রাতেই পাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১২:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দশমিনায় বিয়ের আগের রাতে মো. শুভ দ্বীন ইসলাম (২৬) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিজের চায়ের দোকান থেকে লাশটি পরিবারই উদ্ধার করেন। শুক্রবার বাদ আসর তাঁর বিয়ে হওয়ার কথা ছিল।


শুভ আলীপুর ইউনিয়নের মীর মদন গ্রামের প্রবাসী নুরুল ইসলামের ছেলে। বাড়ির কাছেই তাঁর চায়ের দোকান ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের প্রস্তুতি ও বাড়ি সাজানোর কাজসহ সকল আয়োজন শুভ নিজেই করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মীয়-পরিজন ও প্রতিবেশীদের সঙ্গে নাচ-গান করেছেন। এরপর তিনি দোকানে গিয়েছিলেন। সময়মতো বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা দোকানে গিয়ে দেখতে পান শুভ দোকানের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন।
শুধু মৃতদেহ উদ্ধার নয়, দ্রুত উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আবদুল আলীম জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970