বিড়ির ধোঁয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৭:৫৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিড়ির ধোঁয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।
ঘটনা বৃহস্পতিবার বিকালে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়িতে ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের জানিয়েছে, বিকেলে চান্দুরা ইউনিয়নের রামপুর বাজারে রোজাদার ছাবিদ মিয়ার সামনে আলাল মিয়া বিড়ি খাওয়ার সময় ধোঁয়া ছুড়ে দেয়। এতে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। উত্তেজনা বাড়তে থাকায় উভয় পক্ষ নিজেদের এলাকার লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের সাতজন আহত হন। বিজয়নগর থানার ওসি রাজিব চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে পর্যাপ্ত পুলিশ ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি।