ঈদের দিনে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৮:০০ পিএম

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় পবিত্র ঈদুল ফিতরের দিনে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সুরুজ আলী (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার এক বন্ধু।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরুজ আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার স্বপনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা বড় বাজারের আলী হোসেন মার্কেটের একটি ইলেকট্রিক দোকানে কাজ করতেন। আহত হৃদয় একই পৌর এলাকার শ্মশানপাড়ার বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন দুই বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। পথে দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুরুজ আলীকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই সুরুজ আলীর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970