চোর সন্দেহে সন্তানকে না পেয়ে মা-বাবাকে মারধর, অপমানে মায়ের আত্মহত্যা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৮:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

জামালপুর সদর উপজেলার কুটামনি পূর্বপাড়া খলিলহাটায় চোর সন্দেহে ছেলেকে না পেয়ে মারধরের ঘটনায় মা জোৎস্না বেগম আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় নায়েব আলী ও তার লোকজন বাবা সুরুজ আলী, তোতা মিয়া ও সোহেল রানাকে আটক রাখেন।

নিহত জোৎস্না বেগম (৪৫) সদর উপজেলার পূর্ব কুটামনি এলাকার কৃষক সুরুজ আলীর স্ত্রী। এই দম্পতির দুই ছেলে সুজন মিয়া (৩০) ও সজিব মিয়া (২৭)। সুজন মিয়া এলাকায় নেশাগ্রস্ত হওয়ায় চুরির সঙ্গে জড়িয়ে পড়তেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার রাত সাড়ে তিনটার দিকে নায়েব আলীর বোন কামরুন নাহারের বাড়ির গোয়াল ঘরে শব্দ হওয়ায় চুরি সন্দেহ হয়। এ খবর পেয়ে নায়েব আলী ও তার লোকজন সুজন মিয়াকে বাড়ি থেকে টেনে নেওয়ার চেষ্টা করলে বাবা-মা বাধা দেন। ধস্তাধস্তির মধ্যে সুজন পালিয়ে যায়। এরপর তার বাবা-মাকে ধরে নিয়ে যান নায়েব আলীর লোকজন। রাতেই সুরুজ আলী, তোতা মিয়া ও সোহেল রানাকে বেঁধে মারধর করা হয়। জোৎস্না বেগমের চেষ্টা থাকলেও তাকে মারধর করা হয় এবং ছেলের অপরাধের জন্য অপবাদ দেওয়া হয়।

পরবর্তী দিন সকালে জোৎস্না বেগমকে আবারও বাড়ির উঠানে ডেকে নিয়ে গিয়ে মারধর ও অপমান করা হয়। অপমান সহ্য করতে না পেরে তিনি নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরিবারের অভিযোগ, নায়েব আলী ও তার লোকজন তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।

খবর পেয়ে পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। স্থানীয়রা ঘটনার ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

নিহতের পরিবার বলেছে, তারা ঘটনার সময় বাড়িতে ছিলেন না। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। অভিযুক্ত নায়েব আলী মেম্বার ঘটনার ব্যাখ্যায় বলেন, তারা চুরি রোধের জন্য ব্যবস্থা নিয়েছেন এবং কোনো হত্যার ঘটনা ঘটেনি।

জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, স্থানীয়দের হাতে আটক তিনজনকে পরিবারের কাছে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970