শাহরাস্তিতে কিশোরী ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী বৃদ্ধ গ্রেপ্তার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১২:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের শিবপুর হাজীবাড়ি এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী গোলাপ রহমান নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে।


পুলিশ জানায়, কিশোরী বাড়ির পাশে দোকানে যাওয়ার সময় গোলাপ রহমান তাকে মুখ চেপে ধরে পারিবারিক কবরস্থানে টেনে নিয়ে ধর্ষণ করেন। পরে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করে।
শাহরাস্তি থানার ওসি আবুল বাশার জানান, অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970