কাপ্তাই হ্রদে নৌকাডুবি, ১১ নারী ও শিশুকে জীবিত উদ্ধার করল সেনাবাহিনী

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৫ এএম

ছবি: সংগৃহীত

রাঙামাটির দুর্গম জুরাছড়ি উপজেলায় কাপ্তাই হ্রদে নৌকাডুবির কবলে পড়া নারী ও শিশুসহ ১১ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে সেনাবাহিনী।

বুধবার (১৫ এপ্রিল) রাতে জুরাছড়ি উপজেলার রাজমনিপাড়া আর্মি ক্যাম্পের উত্তর পাশে কারবারিপাড়া এলাকায় স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের কয়েকজন নারী, শিশু ও পুরুষ একটি নৌকায় যাত্রা করছিলেন। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটি ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যায়।

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর জুরাছড়ি জোনের ২ বিওপি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে। অন্ধকার ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সেনাসদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে পানিতে নেমে উদ্ধার কার্যক্রম চালান।

সেনা সদস্যদের তৎপরতা ও সাহসিকতায় নৌকায় থাকা ১১ জন যাত্রীকে নিরাপদে তীরে আনা সম্ভব হয়। এতে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে বলে জানান সংশ্লিষ্টরা।

রাজমনিপাড়া আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোয়াজ্জেম হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই টহল দল ঘটনাস্থলে যায় এবং দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে।

উদ্ধার হওয়া যাত্রীরা সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সময়মতো সেনাসদস্যরা এগিয়ে না এলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত।

এ ঘটনায় সেনাবাহিনীর এই দ্রুততা, সাহসিকতা ও মানবিক ভূমিকা ব্যাপক প্রশংসা পেয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970